চুয়েটে “স্টুডেন্ট টক”

২১ মার্চ, ২০২১ ১২:০৯  
বিশ্ব পানি দিবস-২০২১ উপলক্ষ্যে আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারস (এএসসিই), চুয়েট শাখার আয়োজনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়েছে  'স্টুডেন্ট টক'।  শনিবার রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত উক্ত ওয়েবিনার পরিচালনা করেন এএসসিই, চুয়েট শাখার ফ্যাকাল্টি অ্যাডভাইজর অধ্যাপক ড. আয়শা আখতার। এ তে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। স্টুডেন্ট টকে “Multivariate Probabilistic Index for Coastal Vulnerability Assessment” শিরোনামে গবেষণাপত্র উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়া'র পিএইচডি গবেষক ও চুয়েটের সাবেক শিক্ষার্থী আহাদ হাসান তানিম। অনুষ্ঠানে পুরকৌশল বিভাগের স্নাতক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থীরাসহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ অনলাইনে যুক্ত হন। অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সুদীপ কুমার পাল বলেন, “স্টুডেন্ট টকের একটা সুবিধা হল শিক্ষার্থীরা আলোচ্য বিষয়ে মুক্ত আলোচনা ও প্রশ্ন করতে পারে। যা তাদের জানাশোনার পরিধিকে বিস্তৃত করে।" অনুষ্ঠানে এএসসিই ফ্যাকাল্টি অ্যাডভাইজর ড. আয়শা আখতার বলেন, "চুয়েটের শিক্ষার্থীরা যেন পরবর্তীতে এএসসিই আয়োজিত কনভেনশনসহ অন্যান্য কনফারেন্সে সঠিক নিয়মে গবেষণাপত্র উপস্থাপন করতে পারে, সেই লক্ষ্যেই আজকের এই স্টুডেন্ট টকের আয়োজন।" পরে ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আহাদ হাসান তানিম। এ সময় গবেষণাপত্র ভিত্তিক ২০ মিনিটের একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।